Ticker

6/recent/ticker-posts

হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ সমাবেশের ডাক


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ এএম


নিজস্ব প্রতিবেদক |

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৯ জুলাই) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী বুধবার (৩০ জুলাই) সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপি আরও জানায়, দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির নেতারা সংশ্লিষ্ট সব ইউনিটকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

Post a Comment

0 Comments