Ticker

6/recent/ticker-posts

নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সমালোচনার ঝড়


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১১:০২ এএম


ডেস্ক নিউজ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে ২০২৬ সালের ২৮ জুলাই এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে রাজু আহমেদকে সভাপতি এবং সাদ্দাম হোসেন রমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে। এরপর থেকে সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে।

এ অবস্থায় নিষিদ্ধ ঘোষণার পর কুড়িগ্রাম জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

Post a Comment

0 Comments