👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ধরলার পাড়ে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় আগামী ১৭ ও ১৮ জুলাই দর্শনার্থীদের জন্য থাকছে দুই দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন।
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী দি রংমহল সার্কাস অংশগ্রহণ করবে। সার্কাসের আয়োজনে চলচ্চিত্র জগতের পরিচিত মুখ মডেল ও নায়িকা সোনিয়া, খলনায়ক হাবিব খান এবং চিত্রনায়িকা ডোরা উপস্থিত থেকে দর্শকদের বিনোদন দেবেন।
এছাড়াও মেলায় থাকছে রোমাঞ্চকর মোটরসাইকেল স্টান্ট, মাইক্রো খেলাসহ নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। আয়োজকদের আশা, এসব আকর্ষণ দর্শনার্থীদের জন্য মেলাকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলবে।
পরিবার-পরিজন নিয়ে দুই দিনের এই আয়োজন উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

0 Comments