Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর কৃতি সন্তান জুলকার নাইন সম্রাটের এমবিবিএস অর্জন, এলাকাবাসীর অভিনন্দন


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান মোঃ জুলকার নাইন সম্রাট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চূড়ান্ত পেশাদার এমবিবিএস (MBBS) পরীক্ষা-২০২৫ এ সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

তার এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। জুলকার নাইন সম্রাটের প্রাথমিক শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমিতে।

নাগেশ্বরীর সন্তান হিসেবে চিকিৎসা পেশায় তার এই অর্জন এলাকার জন্য গৌরবের বলে মনে করছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন।

এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে সারাজীবন মানুষের সঠিকভাবে সেবা করার তাওফিক দান করেন। আমীন।


Post a Comment

0 Comments