Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে অসুস্থ মোজাম্মেল হক মাস্টারকে দেখতে গেলেন এমপি মো. আনোয়ারুল ইসলাম


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৪:২৯ পিএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মমিনগঞ্জ এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোজাম্মেল হক মাস্টার অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার (২৯ জুলাই) তাঁর বাসভবনে যান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জননেতা মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম মোজাম্মেল হক মাস্টারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন। তিনি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিতে সংসদ সদস্যের এ ধরনের মানবিক উপস্থিতি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে

Post a Comment

0 Comments