👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের নাগেশ্বরী উপজেলা শাখার নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) কুড়িগ্রাম জেলা বিক্রয় প্রতিনিধি জোটের উদ্যোগে নাগেশ্বরী সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন। মতবিনিময় সভায় পেশাগত সমস্যা, অধিকার, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে শ্রী মিল্টন চন্দ্র সভাপতি এবং মোঃ হাবিবুর রহমান মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। এছাড়া ভবিষ্যতে সকল বিক্রয় প্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের স্বার্থে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


0 Comments