👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:৫১ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পীরবাড়ী বাগডাঙ্গ এলাকার কৃতি সন্তান আব্দুল্লাহ আল ফারুক (মজনু) সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত স্বনামধন্য ইমাম মুহাম্মদ ইবনে সাউদ ইসলামিক ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ পাওয়ায় তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তার এই অর্জনে গর্বিত পীরবাড়ী বাগডাঙ্গসহ নাগেশ্বরীবাসী।
তার এ সাফল্যে শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার শিক্ষা জীবনের পরবর্তী পথচলা সফল ও সুন্দর হওয়ার জন্য দোয়া কামনা করেছেন।
সবার প্রত্যাশা, মহান আল্লাহ তায়ালা আব্দুল্লাহ আল ফারুক (মজনু)-এর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথ সহজ করে দিন এবং তাকে দ্বীন, দেশ ও উম্মাহর কল্যাণে নিবেদিত একজন যোগ্য রাহবার হিসেবে কবুল করুন।
নাগেশ্বরীর এই কৃতী সন্তানের জন্য রইল অফুরন্ত দোয়া, ভালোবাসা ও শুভকামনা।

0 Comments