👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৮:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান পরিচালনা করে হাসনাবাদ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মজিবুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল ফ্যাসিস্ট বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মজিবুল ইসলাম নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর চারমাথা এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনগত প্রক্রিয়া ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ

0 Comments