Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর আশার মোড়ের মাহফিলে মুফতী নজরুল ইসলাম কাসেমীকে নিয়ে পূর্বের তথ্যে ভুল


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৮:৩৯ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আশার মোড়ে আগামী ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, বাদ আছর অনুষ্ঠিতব্য ইসলামী মাহফিলকে ঘিরে প্রকাশিত একটি তথ্য সংশোধন করেছে নাগেশ্বরীর আপডেট নিউজ।

সম্প্রতি নাগেশ্বরীর আপডেট নিউজের ফেসবুক পেজে প্রকাশিত মাহফিলের প্রচারসংক্রান্ত পোস্টে আলোচক হিসেবে বাংলার তারিক জামিল মুফতী নজরুল ইসলাম কাসেমী (দাঃবাঃ) উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তীতে জানা গেছে, একই নামের দুজন আলেমের পরিচয় নিয়ে তথ্যগত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

প্রকৃতপক্ষে, আগামী ১৭ নভেম্বর আশার মোড়ের উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন মুফতী নজরুল ইসলাম কাসেমী পীর সাহেব, ময়মনসিংহ। তিনি এর আগেও আশার মোড় মাদ্রাসায় ওয়াজ ও বয়ান করেছেন।

অর্থাৎ, পূর্বে প্রকাশিত পোস্টে আলোচকের পরিচয় উল্লেখের ক্ষেত্রে ভুল হয়েছে। এ অনিচ্ছাকৃত তথ্যগত ভুলের জন্য নাগেশ্বরীর আপডেট নিউজ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি সংশোধিতভাবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে।

মাহফিলের অন্যান্য তথ্য:

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার।

সময়: বাদ আছর।

স্থান: আশার মোড়, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্যটি প্রচার ও শেয়ার করার অনুরোধ জানানো হচ্ছে।

নাগেশ্বরীর আপডেট নিউজ সব সময় সত্যের কথা বলে।

Post a Comment

0 Comments