👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ এএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
আগামী ১০ নভেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করে কুড়িগ্রামে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এরই মধ্যে কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করে সেটিকে আজকের ঘটনা বলে উল্লেখ করেন। তবে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি পূর্বের ধারণ করা ভিডিও বলে দাবি করা হচ্ছে। ফলে ভিডিওটির সময়কাল ও প্রকৃত ঘটনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ক্যাম্পাসের পরিস্থিতি পর্যবেক্ষণে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থান নেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতৃবৃন্দের দাবি, ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে তাঁরা সতর্ক রয়েছেন।

0 Comments