👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নেওয়াশী ইউনিয়নের বটতলা মুসল্লিপাড়া মসজিদে গোবর নিক্ষেপের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, কে বা কারা মসজিদে গোবর নিক্ষেপ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, মসজিদের মতো পবিত্র ধর্মীয় স্থানে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
ঘটনাস্থল: বটতলা মুসল্লিপাড়া মসজিদ, নেওয়াশী ইউনিয়ন, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

0 Comments