👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক, নাগেশ্বরী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় হাতেনাতে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২টা ৫৫ মিনিটে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের আমতলা বাজারের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে জনৈক মো. রাজ্জাকুল ইসলামের বাঁশবাগানের ভেতরে জুয়া খেলা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানা পুলিশের একটি দল।
অভিযানকালে জুয়া খেলার অপরাধে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
১. মো. আব্দুল মোন্নাফ (৫০), পিতা-মৃত নেছমত আলী, সাং-ধনীগাগলা নেছরটারী।
২. মো. আব্দুল কাদের (৫২), পিতা-মৃত আজাহার আলী, সাং-গোপালপুর উচাটারী।
৩. মো. রুহুল আমিন (৪২), পিতা-মো. শাহাদৎ আলী, সাং-উত্তর সরকারটারী।
(সবার ইউপি-সন্তোষপুর, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম)।
এ ঘটনায় নাগেশ্বরী থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments