Ticker

6/recent/ticker-posts

এস এম মিজানুর রহমান রাজ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় নুর মোস্তফা আলমগীরের অভিনন্দন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ২:৫৯ পিএম


নিজস্ব প্রতিবেদক:

এস এম মিজানুর রহমান রাজ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক নুর মোস্তফা আলমগীর।

এক অভিনন্দন বার্তায় নুর মোস্তফা আলমগীর এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে এস এম মিজানুর রহমান রাজকে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে এস এম মিজানুর রহমান রাজ তাঁর সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলার সাফল্য কামনা করেন প্রভাষক  নুর মোস্তফা আলমগীর।

Post a Comment

0 Comments