Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে রাইট অব ওয়ে কাজের জন্য সোমবার দুই ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে (Right of Way) কাজের জন্য আগামী ৯ নভেম্বর ২০২৬, সোমবার নাগেশ্বরী-১ ও নাগেশ্বরী-২ উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাগেশ্বরী জোনাল অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নাগেশ্বরী-১ উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের রুইয়ার পাড় ডিএস সেকশনে কাজের জন্য তেলিয়ানির পাড়, তেলিয়ানির কুটি ও বড়মানি আদর্শ বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, নাগেশ্বরী-২ উপকেন্দ্রের ২বি ফিডারের রায়গঞ্জ সেকশনে কাজের জন্য পাথারি মসজিদ, বাঁশের তল, উত্তর ব্যাপারি হাট, পশ্চিম সাপখাওয়া, মাস্টারের মোড় ও নিলুর খামার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে নাগেশ্বরী জোনাল অফিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রাহকদের বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: নাগেশ্বরী জোনাল অফিস।

Post a Comment

0 Comments