👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:১৪ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাগডাঙ্গা গিড়ার পাড় এলাকায় অবস্থিত বাগডাঙ্গা গিড়ার পাড় জান্নাতুল বাক্বী কবরস্থানের উন্নয়নকল্পে প্রথমবারের মতো বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ৭ ডিসেম্বর ২০২৬ ইং, সোমবার, দিনের বেলায় এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআনের তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার হযরত মাওলানা আব্দুল্লা আল-আমিন, ঢাকা।
আয়োজকরা জানিয়েছেন, জান্নাতুল বাক্বী কবরস্থানের উন্নয়নমূলক কার্যক্রমকে সামনে রেখে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলটি সফল ও সার্থক করতে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে দলে দলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই তাফসীরুল কুরআন মাহফিল একটি সুন্দর ও সফল ধর্মীয় আয়োজনে পরিণত হবে।
স্থান: বাগডাঙ্গা গিড়ার পাড়, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
তারিখ: ৭ ডিসেম্বর ২০২৬, সোমবার।
সময়: দিনের বেলায়।
সকলকে মাহফিলে দলে দলে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে।

0 Comments