Ticker

6/recent/ticker-posts

ভূরুঙ্গামারীতে আহম্মদ ও আয়নালকে গ্রেপ্তার করল থানা পুলিশ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৫:১৩ পিএম


নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের করা পৃথক মামলায় এজাহারভুক্ত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ও মঙ্গলবার (১৭ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী (৪৯) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হক (ঝন্টু) (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে আহম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় মামলা রয়েছে। মামলা নম্বর ১৬, তারিখ ২৫ মে ২০২৫ এবং জিআর নম্বর ৮০। তিনি উপজেলার সোনাতুলি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাগভান্ডার গ্রামের মৃত আবুল হোসেন ও মৃত আমেনা বেগমের ছেলে।

অন্যদিকে, মঙ্গলবার নিজ এলাকা থেকে মো. আয়নাল হক (ঝন্টু)কে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় পেনাল কোড, ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারায় মামলা রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪ এবং জিআর নম্বর ২০৫। তিনি উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতালের পেছনের এলাকার মৃত খলিলুর রহমান ও মৃত আছিয়া বেগমের ছেলে।

ভূরুঙ্গামারী থানা ওসি এম আর সাইদ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments