👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৭ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের দলত্যাগের সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রদল নেতা আশিকুর রহমান আকাশ। এ বিষয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে আশিকুর রহমান আকাশ লিখেছেন, দলের জন্য দুঃসময়ের কর্মীদের দলত্যাগের সিদ্ধান্ত কখনোই শুভ লক্ষণ নয়। বর্তমানে দল ক্ষমতায় থাকা অবস্থায় ত্যাগী কর্মীদের দল ছাড়ার সিদ্ধান্ত কীভাবে মেনে নেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
নিজেকে ছাত্রদলের একজন সক্রিয় কর্মী উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পাশাপাশি নাগেশ্বরী উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই, ছাত্রদল সবসময় কর্মীদের পাশে রয়েছে। দলে কথিত ‘হাইব্রিড’দের বিতাড়িত করার দায়িত্ব ছাত্রদলের নেতাকর্মীদেরই পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আশিকুর রহমান আকাশ তাঁর পোস্টের শেষাংশে বলেন, রাজপথে ছাত্রদল সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তাঁর এই ফেসবুক পোস্টকে ঘিরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা ও পৌর ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

0 Comments