Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে বৃহস্পতিবার দুই ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম


নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে (Right of Way) কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) নির্দিষ্ট সময়ের জন্য দুটি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কাজের সুবিধার্থে নাগেশ্বরী-১ উপকেন্দ্রের ৪ডি ফিডারের পিরবাড়ি সেকশনের আওতাধীন পিরবাড়ি, মালভাঙ্গা ও আশার মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

অন্যদিকে, একই উপকেন্দ্রের ২বি ফিডারের বেরুবাড়ি সেকশনের আওতাধীন বেরুবাড়ি এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে রাইট অব ওয়ে সংক্রান্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 নাগেশ্বরী জোনাল অফিস।

Post a Comment

0 Comments