👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৫:৫৯ পিএম
কাজল কুমার মহন্তঃ নাগেশ্বরী প্রতিনিধি।
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দিনব্যাপী বিভিন্ন আয়োজন এবং নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরার উদ্যোগ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুরজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম রসুল রাজাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

0 Comments