👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৪:৫৮ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী সরকারি কলেজে পাঠদান ও পরীক্ষা চলাকালীন সময়ে মাঠে যেকোনো ধরনের খেলাধুলার আয়োজন নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে বুধবার (৫ নভেম্বর) একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, কলেজে পাঠদান ও পরীক্ষা চলাকালীন অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাঠে কোনো ধরনের খেলাধুলার কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এ নির্দেশনা কলেজের সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জারি করা হয়েছে। পাশাপাশি নিয়মটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য মনিটরিং টিমের সংশ্লিষ্ট শিক্ষকদের সজাগ ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের জারি করা আদেশে বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করা হয়েছে।
এদিকে, কলেজ চলাকালীন শিক্ষার পরিবেশ ও পাঠদানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে অফিস আদেশ থেকে জানা গেছে।

0 Comments