👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
নিজস্ প্রতিবেদক
ভূরুংগামারী উপজেলার একটি ইউনিয়ন থেকে ফুলকুমারি (ছদ্মনাম) নামের পনের বছর বয়সী এক কিশোরী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এ সংক্রন্তে ভূরুংগামারী থানায় প্রথমে একটি নিখোঁজ জিডি হয়। পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি অপহরণ মামলা হয়। এ মামলার সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করে ভূরুংগামারী থানা পুলিশ। বিভিন্ন তথ্য বিশ্লেষণ একটি সন্দেরভাজন মোবাইল ফোনের সূত্র খুঁজে পায় পুলিশ। উক্ত মোবাইল ফোনের মালিককে খুঁজে বের করা হয় দিনাজপুর জেলার কাহারোল উপজেলা থেকে। ভূয়া এনআইডি ব্যবহার করে কেনা হয় এই সিম। দিনাজপুরে উক্ত ব্যক্তি সহ আরো কিছু ব্যক্তিকে খুঁজে বের জিজ্ঞাসাবাদ করে মনিকা (ছদ্মনাম) নামের এক বিষ বছর বয়সী কিশোরীর খোঁজ পাওয়া যায়। স্থানীয় তদন্তে জানা যায় মনিকা মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার জন্য দিনাজপুরের বিভিন্ন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট ধারাবাহিকভাবে চিকিৎসা গ্রহণ করছিলো। গোয়েন্দা নজরদারি ও দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় মনিকাকে স্থানীয় একটি ক্লিনিকের নিউরো সার্জন বিশেষজ্ঞর চেম্বারে চিকিৎসা নেওয়ার সময় গ্রেফতার করে পুলিশ। অতপর মনিকাকে গ্রেফতার করে ২৭ অক্টোবর ভোর সাতটায় ভূরুংগামারী থানায় নিয়ে আসে ভূরুংগামারী পুলিশের একটি দল। সারাদিন জিজ্ঞাসাবাদে পুলিশকে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে কালক্ষেপণ করে আদালতে চালান হওয়া পর্যন্ত অপেক্ষা করে মনিকা। মনিকার আচরণ ছিলো পুরুষালি ও নিজেকে রুপান্তরিত পুরুষ মানুষের মত। মনিকার নিকট হতে কোন মূল্যবান তথ্য উদঘাটন করতে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে পড়ে তদন্তদল।
এসময় দিনাজপুর থেকে এক নারী ভূরুংগামারী থানা পুলিশের সাথে যোগাযোগ করে জানায় মনিকাকে আরো দুটি ছোট মেয়ে সহ ঘুরতে দেখেছে। এই তথ্যের সূত্র ধরে মনিকার সকল নিকট ও দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় সুকৌশলে চিরুনি অভিযান পরিচালনা করে মনিকার দূর সম্পর্কের ফুফাতো বোন ফাতেমার বাসা থেকে উদ্ধার করা হয় ফুলকুমারিকে। পুলিশের নজর ফাঁকি দেওয়ার জন্য মনিকা দিনাজপুরে তার দূর সম্পর্কের ফুফাতো বোন ফাতেমার বাসায় অপহৃত কিশোরী ফুলকুমারিকে লুকিয়ে রাখে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফুলকুমারি জানায় মনিকার প্ররোচনায় তাকে ভালোবেসে তার সহায়তায় তার কাছে চলে যায় সে।
নিখোঁজ কিশোরী উদ্ধার অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড় ভাবে তদারকি করা ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান অপহরণকারী মনিকা মূলত নিজেকে ছেলে ভাবতো এবং ছেলেতে রুপান্তরিত হওয়ার জন্য চিকিৎসা গ্রহণ করছিলো বলে জানতে পারি। এক রুদ্ধশ্বাস পুলিশি অভিযানের মাধ্যমে প্রায় ছয়দিনের প্রচেষ্টায় নিখোঁজ কিশোরী ফুলকুমারিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ফলে গ্রাম গঞ্জেও এসব বিজাতীয় সংস্কৃতি ছড়িয়ে পড়ছে।
ভিকটিম ও আসামির সার্বিক নিরাপত্তা ও ভবিষ্যতে সুস্থ জীবনে যাতে ব্যাঘাত না ঘটে তাই তাদের পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে এবং কোন ছবি তোলা হয়নি।

0 Comments