👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৬:০২ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে (Right of Way) কাজের জন্য বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাগেশ্বরী বিদ্যুৎ জোনাল অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নাগেশ্বরী-১ উপকেন্দ্রের ৪ডি ফিডারের আওতাধীন রতনপুর সেকশনে রাইট অব ওয়ে কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় রতনপুর, হাজির মোড়, বোর্ডের বাজার, রাঙ্গালির বস ও চেয়ারম্যানটারি লাইন-সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
সূত্র: নাগেশ্বরী বিদ্যুৎ জোনাল অফিস।
নাগেশ্বরীর আপডেট নিউজ

0 Comments