👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ৫:৪৩ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধ। মুহিবুর রহমান খাঁন
কুড়িগ্রাম জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ অর্জন করেছে নাগেশ্বরী কলেজ মোড়ে অবস্থিত আল কাওছার মেরিট মাদরাসা, নাগেশ্বরী।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জনাব শফিকুল ইসলাম।
‘ফাইট আনটিল লাইট’ (FUL), কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অর্জন ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আল কাওছার মেরিট মাদরাসাকে সম্মাননা প্রদান করা হয়।
এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সুনাম ও পরিচিতি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এ অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
স্থান: সভাকক্ষ, পুলিশ সুপারের কার্যালয়, কুড়িগ্রাম।
আয়োজনে: ফাইট আনটিল লাইট (FUL), কুড়িগ্রাম।
সম্মাননা:

0 Comments