Ticker

6/recent/ticker-posts

ধরলা ব্রিজের পাশে বাস-বাইক সংঘর্ষে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীসহ দুজনের প্রাণ গেলো


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পিএম


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে কুড়িগ্রাম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. খালিদ হাসান বাবু ও তাঁর ফুফাতো ভাই ওমর ফারুক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম ধরলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা খালিদ হাসান বাবু ও ওমর ফারুকের মৃত্যু হয় বলে কলেজ কর্তৃপক্ষের শোকবার্তায় জানানো হয়েছে।

মো. খালিদ হাসান বাবু কুড়িগ্রাম সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

প্রিয় শিক্ষার্থীর অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার। এক শোকবার্তায় কলেজ কর্তৃপক্ষ জানায়, খালিদের অকালপ্রয়াণে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

শোকবার্তায় মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Post a Comment

0 Comments