Ticker

6/recent/ticker-posts

ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, স্থায়ী কমিটি গঠনের দাবি


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৮ পিএম


মোঃ সাইফুর রহমান

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র‌্যালি, শোভাযাত্রা ও কেক কাটাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। এ সময় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ফুলবাড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব পদপ্রত্যাশী তরুণ নেতা আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কেলে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, ভাঙ্গন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান এরশাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে নেতাকর্মীরা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে বিএনপির স্থায়ী কমিটি গঠনের দাবিও জানানো হয়।

বক্তারা বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে সুসংগঠিত করার মাধ্যমে বিএনপির কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Post a Comment

0 Comments