👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৭ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ, কার্যকর ও জবাবদিহিমূলক করতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বুধবার আয়োজিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকার শতাধিক সেবা-প্রত্যাশী মানুষ অংশ নেন। এ সময় তারা নিজেদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, আবেদন ও প্রত্যাশার কথা সরাসরি জেলা প্রশাসনের কাছে তুলে ধরেন।
গণশুনানিতে উপস্থিত কর্মকর্তারা সেবা-প্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। বিভিন্ন অভিযোগের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরকে দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের মাধ্যমে সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করাই সাপ্তাহিক গণশুনানির মূল উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

0 Comments