Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁ/জা/সহ মা/দ/ক কারবারি আটক

 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ মাহবুবুল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ঠুটা পাইকর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একজন মাদক কারবারি মোটরসাইকেলযোগে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে মাদক নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি পুলিশ দল পৌরসভার ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়।

পুলিশের দাবি, বিকেল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তি মোটরসাইকেলযোগে ঠুটা পাইকর এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে ঠুটা পাইকর ব্রিজের কাছে খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তিনি খালের কচুরিপানার নিচে আত্মগোপন করেন বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার তল্লাশির পর কচুরিপানার নিচ থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির পরিচয় মোঃ মাহবুবুল (৩২), পিতা—নুর ইসলাম, সাং—বিদ্যাবাগিশ, থানা—ফুলবাড়ী, জেলা—কুড়িগ্রাম হিসেবে জানা গেছে।

পরে তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাগেশ্বরী থানার পুলিশ জানিয়েছে, আটক মাহবুবুলকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। নাগেশ্বরীকে মাদকমুক্ত রাখতে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।

Post a Comment

0 Comments