Ticker

6/recent/ticker-posts

জাতীয় যুব কাউন্সিলের কুড়িগ্রাম জেলা মনোনয়ন কমিটিতে নাগেশ্বরীর মাসুদুর রহমান মাসুদ


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

জাতীয় যুব কাউন্সিলের কুড়িগ্রাম জেলা মনোনয়ন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নাগেশ্বরী পৌরসভার মমিনগঞ্জ গ্রামের মোঃ মাসুদুর রহমান মাসুদ।

যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালকের কার্যালয় থেকে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় যুব কাউন্সিল (গঠন, কাঠামো, কর্মপদ্ধতি ও ব্যবস্থাপনা) বিধিমালা-২০২১-এর সংশোধনী এস.আর.ও নং-২৩১-আইন/২০২৬ অনুযায়ী জাতীয় যুব কাউন্সিলের সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে জেলা মনোনয়ন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যকে উপদেষ্টা এবং জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। এছাড়া কৃষি সম্প্রসারণ, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা, মহিলা বিষয়ক ও সমবায় অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

এর পাশাপাশি কুড়িগ্রাম সদর আসনের সংসদ সদস্য কর্তৃক মনোনীত নারী প্রতিনিধি মিজু নাসিরা খন্দকার নিসা ও পুরুষ প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান মাসুদকে সদস্য করা হয়েছে। জেলা প্রশাসক কর্তৃক মনোনীত এনজিও প্রতিনিধি হিসেবে ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক মোঃ আব্দুস সালাম এবং যুব সংগঠক হিসেবে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক শহিদুল ইসলাম শিমুলকে সদস্য করা হয়েছে।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক।

নাগেশ্বরীর মমিনগঞ্জ গ্রামের বাসিন্দা মোঃ মাসুদুর রহমান মাসুদ জাতীয় যুব কাউন্সিলের জেলা মনোনয়ন কমিটিতে সদস্য মনোনীত হওয়ায় স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে।

তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে কুড়িগ্রামের যুবসমাজের উন্নয়ন ও অংশগ্রহণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

Post a Comment

0 Comments