Ticker

6/recent/ticker-posts

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁ/জা/স/হ দুই মা/দ/ক কারবারি গ্রে/ফ/তা/র


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ এএম


নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩০ পিস ভারতীয় ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাগলারহাট এলাকার চরাঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট এলাকার মোঃ ওমর আলী (৪৩), পিতা মৃত রহিম উদ্দিন এবং মোঃ মানিক মিয়া (৩৬), পিতা মোঃ বাবুর আলী।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাগলারহাটের চরাঞ্চল থেকে ওমর আলী ও মানিক মিয়াকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে

Post a Comment

0 Comments