Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন: ভোটারদের সঙ্গে প্যানেল প্রার্থীদের মতবিনিময়


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ আগষ্ট ২০২৬, ১০:৪৮ এএম


কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ রুবেল মিয়া

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের আসন্ন কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার ভোটারদের সঙ্গে ভোট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মোহাম্মদ শামছুল ইসলাম মন্ডল ও মোস্তাফিজার রহমান প্যানেলের মনোনীত পদপ্রার্থীরা অংশ নেন। এ সময় তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন।

মতবিনিময়কালে প্রার্থীরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটকে আরও কার্যকর, জনবান্ধব ও সেবামূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগকালীন সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় কুড়িগ্রাম সদর উপজেলার রেড ক্রিসেন্টের ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্যানেলের মনোনীত প্রার্থীরা। ভোটাররাও প্রার্থীদের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের এমন ভোটারসংযোগ ও মতবিনিময় কার্যক্রমে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানান।

Post a Comment

0 Comments