👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৪ আগষ্ট ২০২৬, ১১:২০ এএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী হেলিপোর্ট মাঠের পশ্চিম পাশে নিজ বাড়ি থেকে ওবাই (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ওই যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার ও স্থানীয়রা। সকালে বাড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওবাই দীর্ঘদিন ধরে কুমিল্লায় বসবাস করতেন এবং সেখানে রিকশা চালাতেন। তার স্ত্রী একটি গার্মেন্টসে চাকরি করেন। প্রায় ১৮ দিন আগে তিনি কুমিল্লা থেকে নিজ বাড়ি নাগেশ্বরীতে ফিরে আসেন। স্থানীয়দের দাবি, তিনি নেশাগ্রস্ত ছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর রাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তার ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

0 Comments