👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ আগষ্ট ২০২৬, ৬:৪৯ পিএম
খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে নাগেশ্বরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নাগেশ্বরী বাজারের এশিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একটু আগে নাগেশ্বরী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় এশিয়া হোটেলের রান্নাঘর, খাবার সংরক্ষণ ও পরিবেশন ব্যবস্থা পরিদর্শন করা হয়।
অভিযানে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা বাসনপত্র ও খাদ্য সংরক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনো হোটেল-রেস্টুরেন্টে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভ্রাম্যমান আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও ক্রেতারা। তারা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে খাবারের মান ভালো হবে।
জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

0 Comments