Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ আগষ্ট ২০২৬, ৬:২৯ পিএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য বগুড়া দই ঘর হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ আগস্ট) পরিচালিত মোবাইল কোর্টে হোটেলটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, হোটেলে মিষ্টির সঙ্গে পরিবেশনের জন্য ব্যবহৃত গ্রিল তৈরির উপকরণে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যায়, যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ উঠে। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়নি। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

হোটেলটির মালিক মো. সৈয়দ আলী মণ্ডল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন নিশ্চিত করার পাশাপাশি আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Post a Comment

0 Comments