👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ আগষ্ট ২০২৬, ৯:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পাড়ে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় আগামী ৩ ও ৪ আগস্ট দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে দি রংমহল সার্কাসের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই দিনে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক নীল রাজ ও নায়িকা একা। তাদের অংশগ্রহণে থাকবে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মঞ্চ পরিবেশনা এবং বিশেষ আকর্ষণীয় আয়োজন।
এছাড়াও প্রতিদিনের মতো সার্কাসের বিভিন্ন মনোমুগ্ধকর কসরত, বিনোদনমূলক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকরা কুড়িগ্রামসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে এই বিশেষ আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন। দি রংমহল সার্কাস ও বাণিজ্য মেলা ইতোমধ্যে দর্শনার্থীদের ব্যাপক সাড়া ফেলেছে।

0 Comments