👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ আগষ্ট ২০২৬, ১০:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরে নিবন্ধন সনদ ও লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে নাগেশ্বরী উপজেলা সদর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বগুড়া দই ঘর হোটেল, নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং এশিয়া সুইট অ্যান্ড রেস্টুরেন্ট-এ তদারকি চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর বৈধ নিবন্ধন সনদ ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪ অনুযায়ী এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স সংগ্রহ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেন। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0 Comments