Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘ/র্ষ, প্রাণ গেল নাগেশ্বরীর হিরার


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩১ আগষ্ট ২০২৬, ৮:৩১ এএম



কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। একই ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের কয়েকজন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হিরা মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হিরা মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

এদিকে, দুর্ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তার পরিচয় ও মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের কারণ কী ছিল এবং দুর্ঘটনায় মোট কতজন আহত হয়েছেন—এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments