👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩১ আগষ্ট ২০২৬, ২:১৯ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাতীয় ছাত্রশক্তির বিদ্যানন্দ ইউনিয়নের প্রধান সমন্বয়ক মো. শফিউর ইসলাম শুভ (শুভ) নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) রাতে কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউর ইসলাম শুভ জাতীয় ছাত্রশক্তির বিদ্যানন্দ ইউনিয়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শফিউর ইসলাম শুভর অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
এক শোকবার্তায় এমপি ড. আতিক মুজাহিদ বলেন, শফিউর ইসলাম শুভর অকালমৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। একজন উদ্যমী ও সম্ভাবনাময় তরুণের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যু পরিবার, সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের পরিবারের সদস্য, সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ আরও বলেন, মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম শফিউর ইসলাম শুভকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ কঠিন সময় ধৈর্য ও শক্তির সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

0 Comments