👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩০ আগষ্ট ২০২৬, ৯:২৬ পিএম
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নিজ এলাকার শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।
এ সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। পাশাপাশি তারা দেশের সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।
জাতীয় সংসদ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি দেশের আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এতে তাদের নাগরিক সচেতনতা ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে ধারণা আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আয়োজকদের মতে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জ্ঞান, স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনের পথচলায় পাশে থাকার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দেশ, গণতন্ত্র ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

0 Comments