👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ আগষ্ট ২০২৬, ৮:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরীর আপডেট নিউজ
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী (Enumerator) ও Supervisor পদে নিয়োগের ফলাফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানা গেছে। যেসব উপজেলায় এখনো ফলাফল প্রকাশ করা হয়নি, সেসব উপজেলার ফলাফল পর্যায়ক্রমে শনিবার ও রবিবার প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, নির্বাচিত প্রার্থীদের উপজেলা অফিস থেকে ফোন অথবা মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে নির্বাচনের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিতদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে।
তবে প্রশিক্ষণে নির্বাচিত কোনো ব্যক্তি উপস্থিত না থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী প্রার্থীকে ডাকার ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফ্যামিলি কার্ড পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। তবে শনিবার ও রবিবারের মধ্যে নাগেশ্বরী উপজেলার ফলাফল প্রকাশ হতে পারে বলে জানানো হয়েছে।
নাগেশ্বরীর আপডেট নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগেশ্বরী উপজেলার ফলাফল তাদের কাছে আসামাত্রই ফেসবুক পেজের মাধ্যমে পাঠকদের জানিয়ে দেওয়া হবে।
এদিকে যারা ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকা প্রার্থীদের ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

0 Comments