Ticker

6/recent/ticker-posts

কচাকাটা থানা পুলিশের অভিযানে ১৭০ পিস ই/য়া/বা/সহ দুই মা/দ/ক কারবারি গ্রে/প্তা/র


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৮ আগষ্ট ২০২৬, ৭:০০ এএম



কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের কচাকাটা থানায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহজালাল বাবু (২৯), পিতা মো. নূর ইসলাম, সাং-চর টেপারকুটি এবং মো. জোবায়ের আহমেদ মিঠু (২১), পিতা মো. লোকমান আলী, সাং-ইসলামপুর, উত্তর ইউনিয়ন, কেদার, কচাকাটা, কুড়িগ্রাম।পুলিশ জানায়, কলেজমোড় এলাকায় শাহজালাল বাবুর চায়ের দোকানের ভেতরে মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি SUZUKI GIXER মোটরসাইকেল জব্দ করা হয়।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমারের সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments