👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৮ আগষ্ট ২০২৬, ৭:২৭ এএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় গতকাল থেকে ঘন ঘন লোডশেডিং চলছে। নাগেশ্বরী-১ ও নাগেশ্বরী-২ উপকেন্দ্রে গ্রিড থেকে চাহিদার তুলনায় মাত্র ৫০–৬০ শতাংশ লোড বরাদ্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে নাগেশ্বরী জোনাল অফিস।
নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা গেছে, লোড বরাদ্দ কম পাওয়ার কারণে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টা পর্যন্ত প্রায় ১ থেকে ২ ঘণ্টা পরপর লোডশেডিং করতে হচ্ছে। এতে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
তবে আজ দিনের বেলায় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়তে পারে বলে জানানো হয়েছে। সরবরাহ বাড়লে লোডশেডিংয়ের পরিমাণও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
নাগেশ্বরী জোনাল অফিসের এজিএম মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে ‘নাগেশ্বরীর আপডেট নিউজ’-এর প্রতিনিধিকে জানান, নাগেশ্বরী-১ ও নাগেশ্বরী-২ উপকেন্দ্রে বর্তমানে চাহিদার তুলনায় ৫০–৬০ শতাংশ লোড বরাদ্দ পাওয়া যাচ্ছে। এ কারণে ১ থেকে ২ ঘণ্টা পরপর লোডশেডিং চলছে। তবে দিনের বেলায় গ্রিড থেকে সরবরাহ বাড়ানোর কথা জানানো হয়েছে।

0 Comments