Ticker

6/recent/ticker-posts

এসএসসি ২০২৬: নাগেশ্বরীতে নিউ প্রতিশ্রুতি স্কুলের বাজিমাত


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ আগষ্ট ২০২৬, ১২:৩৩ এএম


নাগেশ্বরী প্রতিনিধি:

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে নিউ প্রতিশ্রুতি স্কুল। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এবারও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর নিউ প্রতিশ্রুতি স্কুল থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। এছাড়া ২৬ জন শিক্ষার্থী ‘এ’ গ্রেড পেয়েছে।ফলাফলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থী নম্রতা সেন নাগেশ্বরী উপজেলায় সর্বোচ্চ ১২০৪ নম্বর অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার এই অসাধারণ ফলাফলে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের পরিচালকের সুদূরপ্রসারী দিকনির্দেশনা, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক শ্রম, অভিভাবকদের আস্থা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফলেই এবারের এই সাফল্য এসেছে।নিউ প্রতিশ্রুতি স্কুলের এমন ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নিবিড় পরিচর্যা ও শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই এ ধরনের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Post a Comment

0 Comments