Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম রসুল রাজার ছোট ছেলে সৌমিকের জিপিএ-৫ অর্জন

 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ আগষ্ট ২০২৬, ১১:৫৬ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রভাষক গোলাম রসুল রাজার ছোট ছেলে ইমরান রাজা সৌমিক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করেছে।

তার এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইমরান রাজা সৌমিকের কৃতিত্বপূর্ণ ফলাফলে তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গোলাম রসুল রাজা বলেন, ছেলের এ সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে যেন ইমরান রাজা সৌমিক আরও ভালো ফলাফল করে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে, সে জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

তিনি তার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনায় সবার দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেন।

Post a Comment

0 Comments