Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগেশ্বরীতে কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ আগষ্ট ২০২৬, ১২:০২ এএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরীর আপডেট নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সাইবার দলের উদ্যোগে কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক নজির হোসেন এবং উপজেলা বিএনপির সদস্য তুতুল মাহমুদসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের মতো কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক উদ্যোগ।

অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম জেলা সাইবার দলের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় দেশ, জাতি ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে সকলের নেক প্রচেষ্টা কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।

Post a Comment

0 Comments