Ticker

6/recent/ticker-posts

লাইসেন্স ছাড়াই জবাইখানা পরিচালনা, রাজারহাটে ২০ হাজার টাকা জরিমানা

 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ আগষ্ট ২০২৬, ১০:০৬ এএম


ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি এলাকায় লাইসেন্স ছাড়া জবাইখানা ও মাংস বিক্রয় স্থাপনা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) উপজেলার নাককাটি এলাকায় অবস্থিত ওবায়দুল ট্রেডার্স-এ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই জবাইখানা ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ধারা ৯(১) লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ২৪(১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রাজারহাটের প্রতিনিধিরা এবং রাজারহাট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আইনানুগ লাইসেন্স গ্রহণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে জবাই ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে


Post a Comment

0 Comments