👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ আগষ্ট ২০২৬, ৬:৩৭ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এক নারীকে গভীর রাতে হেনস্তার অভিযোগ এবং পরবর্তী বিচারসভায় কথিত ‘অলৌকিক ঘটনা’র দাবি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব নামে এক যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার একাধিক নারীকে, বিশেষ করে বিধবা ও স্বামী প্রবাসে থাকা একাকী নারীদের উত্যক্ত করার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি গভীর রাতে একা বসবাসকারী এক নারীর বাড়িতে গিয়ে ইয়াকুব দরজায় কড়া নাড়ে। দরজা খোলার পর জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে হেনস্তার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। ওই নারী চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী সেখানে জড়ো হলে ভুক্তভোগী নারী স্থানীয়ভাবে বিচার দাবি করেন।
এরপর রাতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত কয়েকজনের দাবি, ওই নারী তখন এমন আচরণ করেন যা উপস্থিত অনেকে ‘অলৌকিক’ বা ‘অতিপ্রাকৃত’ ঘটনা হিসেবে বর্ণনা করছেন। তাদের দাবি, নারীটি বলেন যে অভিযুক্তকে থুথু চাটানো, মাথা ন্যাড়া করা এবং জুতার মালা পরানোর শাস্তি দেওয়া হবে।
স্থানীয়দের আরও দাবি, সালিশ চলাকালে অভিযুক্তকে ন্যাড়া করার চেষ্টা হলে সে পালিয়ে যায়। পরে উপস্থিত কিছু মানুষের ভাষ্য অনুযায়ী, নারীটি কথিত ‘ভর’ অবস্থায় আবারও তাকে সালিশস্থলে নিয়ে আসেন এবং সেখানে মাথা ন্যাড়া, জুতার মালা পরানোসহ বিভিন্ন শাস্তি কার্যকর করা হয়।বিস্তারিত দেখতে থাকুন ভিডিওতে

0 Comments