Ticker

6/recent/ticker-posts

এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ ডাঃ দীপাশা কারনি, শুভেচ্ছা ও মানবসেবার প্রত্যাশা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৪:৪০ পিএম


নিজস্ব প্রতিবেদক:

এমবিবিএস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ডাঃ দীপাশা কারনি। এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

ডাঃ দীপাশা কারনি কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের পুত্রবধূ। তাঁর এ অর্জনে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে এবং তাঁর সুস্থ, সফল ও উজ্জ্বল চিকিৎসক জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

সমাজসেবক মিলি কায়কোবাদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, “আলহামদুলিল্লাহ, এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। আমি আশা করি, ডাঃ দীপাশা কারনি একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন এবং মানবসেবায় নিজেকে নিয়োজিত করবেন।”

তিনি আরও বলেন, একজন চিকিৎসকের সবচেয়ে বড় পরিচয় হলো মানবসেবা। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার মধ্য দিয়েই একজন চিকিৎসকের প্রকৃত সার্থকতা অর্জিত হয়।

পরিবারের সদস্যরা জানান, ডাঃ দীপাশা কারনি যেন একজন দক্ষ, সৎ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন—এ জন্য তারা সবার কাছে দোয়া কামনা করেছেন।

Post a Comment

0 Comments