👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় কয়েকদিন ধরে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে নাগেশ্বরীর আপডেট নিউজ-এ সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার পর ওই স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী জানান, সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে যেন এভাবে দিনের পর দিন ময়লা-আবর্জনা জমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।
নাগেশ্বরীবাসীর দাবি, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৌরসভার নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।

0 Comments