👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৪:০১ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন সাধারণ শিক্ষার্থীরা।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা আটক হওয়ার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়

0 Comments