👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১১:৩৫ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জেলা যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুড়িগ্রামে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের জুলাই স্মৃতি স্তম্ভ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবশক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমান মাসুদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তারিকুজ্জামান তমাল। অনুষ্ঠানে জেলা যুবশক্তির সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান মজলিস তারা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আহ্বায়ক এম মাসুদুর রহমান মাসুদ বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য জনকল্যাণ। মাদক, চাঁদাবাজি এবং সব ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবশক্তি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আমাদের সংগঠনে কোনো স্থান নেই।”
সদস্য সচিব তারিকুজ্জামান তমাল বলেন, “প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিকে সবসময় সজাগ থাকতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনাই হবে আমাদের প্রধান লক্ষ্য। কোনো নেশাগ্রস্ত ব্যক্তি বা অপরাধীর যুবশক্তিতে স্থান হবে না।”
বক্তারা আরও বলেন, তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে কুড়িগ্রামের সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে।
সমাবেশে নেতৃবৃন্দ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশকে ঘিরে জেলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়

0 Comments